অবশেষে মুখ খুলল শাকিব খান, পূজা আর শাকিব খানের মাঝে সম্পর্ক নিয়ে এই কয়দিন ধরে যে নিউজ পোর্টালে যে রকম খবরা খবর প্রকাশ হচ্ছে তা নিয়ে শাকিব খান অনেক বিরক্ত। তাই শাকিব খান আজ তার ভেরিফাই facebook পেজে একটি পোস্ট করল।
সাকিব খানের ফেসবুক স্ট্যাটাস
এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?
এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?
আর এসব ভূয়া বিষয়গুলোর উপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।
যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।
