মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন

বর্তমান সময়ের যদি বলি এমন কেউ নেই যে টিকটক কিংবা ইউটিউব ভিডিও দেখতে ভালোবাসে না। আবার অনেকেই রয়েছে যারা এইসব ভিডিও দেখে নিজেও ভিডিও বানাতে চাই। মোবাইল দিয়ে হয়তো ভিডিও রেকর্ড করে কিন্তু সমস্যা তখনই হয় ভিডিওটি এডিট করার সময়। মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এর সম্পর্কে আজ আমরা জানবো।

মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন

অনেকেই শর্ট ভিডিও লং ভিডিও বানিয়ে থাকো কিন্তু কখনো ভেবে দেখেছো সেই ভিডিওগুলো পারফেক্ট ভিডিও বানানোর জন্য কোন অ্যাপ প্রয়োজন। একটি পারফেক্ট ভিডিও এডিট করার জন্য অবশ্যই ল্যাপটপ কিংবা কম্পিউটার প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সময়ে ল্যাপটপ, কম্পিউটারের পাশাপাশি হাতে থাকা স্মার্ট ফোনে দিয়ে তোমরা তোমার কাঙ্খিত ভিডিওটিকে খুব সুন্দর ভাবে এডিটিং করতে পার। আজ আমি মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এর সঙ্গে তোমাদের পরিচয় করাবো।

পোস্ট সূচিপত্র: মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন 

মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন 

1. KineMaster 

2. CapCut

3.Power director

4.InShot

5. VN

KineMaster মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন 

প্রথমে বলে রাখি, মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ এর জন্য কাইনমাস্টার সবথেকে বেস্ট। কাইনমাস্টার ২৬ ডিসেম্বর ২০১৩ সালে প্রথমবার প্লেস্টোরে আপলোড করা হয়। বর্তমানে কাইনমাস্টার ডাউনলোড সংখ্যা রয়েছে ১০০০,০০০,০০০+ যেটা অন্য কোন মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন নেই। কাইনমাস্টারের আপডেট ইন্সটল সাইজ 17.74 mb যেটা অনেক কম বলে মনে করি আমি অন্য অ্যাপ গুলোর চাইতে।

২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে কাইনমাস্টার অনেকবার আপডেট হয়েছে, বর্তমানে কাইনমাস্টার আপডেট চলছে 6.2.4.28130.GP । কাইনমাস্টারের ফ্রী ভার্সন ও পেড ভার্সন রয়েছে। ফ্রি ভার্সন থেকে আমরা সকল কাজ করে থাকি কিন্তু পেড ভার্সনে এমন কিছু সিক্রেট কাজ রয়েছে যেগুলো আসলে অসাধারণ হয়ে থাকে। 

আরো পড়ুন: কীবোর্ড কি ?

কাইনমাস্টার পেড ভার্শন ইউজ করলে ওয়াটার মার্ক থাকে না। কাইনমাস্টারের পেইড ভার্সন বাংলাদেশি টাকায় ৮০ থেকে ১১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে অনেকেই কাইনমাস্টার ব্যবহার করে শর্ট ফিল্ম, একশন মুভি, মুভি সং বানিয়ে থাকে। তরুণদের কাছে কাইনমাস্টার ভিডিও এডিটিং শেখার একটি মাধ্যম। 

বর্তমানে কাইনমাস্টার দিয়ে যেসব কাজ করা যায় যেমন: কাট, crop, মাক্স, ক্রোমা কী, সাউন্ড এডিটর, কালার, ভিএফএক্স, ভিডিও ডাউনলোড, মিউজিক ডাউনলোড, ভিএফএক্স ডাউনলোড ইত্যাদি আনুষঙ্গিক আরো কাজ করা যায়। কাইনমাস্টার এক কথায় বলা যায় ওয়ান অফ দা বেস্ট মোবাইল ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন।

CapCut মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন 

CapCut হল অফিসিয়াল ফ্রি ভিডিও সম্পাদক এবং TikTok-এর জন্য সঙ্গীত সহ ভিডিও নির্মাতা যা বহুমুখী এবং সহজেই ব্যবহারযোগ্য।  ভিডিও এডিটিং, টেক্সট, স্টিকার, ফিল্টার, কালার এবং মিউজিকের মতো মৌলিক বৈশিষ্ট্যগুলি ছাড়াও, ক্যাপকাট কিফ্রেম অ্যানিমেশন, স্মুথ স্লো-মোশন ইফেক্ট, chr সহ বিনামূল্যের উন্নত বৈশিষ্ট্যগুলি অফার করে।এক কথায় বলতে গেলে CapCut ছোট বমে বড় বাজি।

CapCut বেসিক ভিডিও এডিটিং

  • ভিডিও মাঝ থেকে কাটা এবং সনাক্ত করুন বা মার্জ করা যায়৷
  • ভিডিওর গতি 0.1x থেকে 100x পর্যন্ত সামঞ্জস্য করা এবং ক্লিপগুলিতে গতি বক্ররেখা প্রয়োগ করা যায়।
  • অবিশ্বাস্য জুম ইন/আউট প্রভাব সহ ভিডিও ক্লিপ অ্যানিমেট করা যায়।
  • রিভার্স/রিওয়াইন্ড ফাংশন সহ সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় ভিডিও ক্লিপ তৈরি করা যায়।
  • ফ্রিজ বৈশিষ্ট্য সহ ক্লিপ এবং ভ্লগগুলির জন্য সেরা মুহূর্তগুলি হাইলাইট করা যায়৷
  • ক্লিপগুলির মধ্যে কাটা পয়েন্টগুলিতে দুর্দান্ত প্রভাব সহ ট্রানজিশন বিকল্পগুলি অন্বেষণ করা যায়।

CapCut অ্যাডভান্স ভিডিও এডিটিং 

  • কীফ্রেম ভিডিও অ্যানিমেশন সমস্ত সেটিংসের জন্য উপলব্ধি করা যায়। 
  • অপটিক্যাল ফ্লো ফিচার এবং স্পিড কার্ভ টুল দিয়ে মসৃণ স্লো-মোশন তৈরি করতে ভিডিও এডিট করা যায়।
  • ভিডিও থেকে নির্দিষ্ট রং সরাতে ক্রোমা কী ব্যবহার করা যায়।
  • ক্লিপের উপরে ভিডিও এবং ফটো লেয়ার যোগ করার জন্য পিকচার-ইন-পিকচার (PIP) বৈশিষ্ট্যটি প্রয়োগ করে এবং সহজেই সেগুলিকে বিভক্ত করা যায়।
  • স্থিতিশীল বৈশিষ্ট্য ভিডিও ফুটেজ স্থির রাখে।

CapCut স্পেশাল ভিডিও এডিটিং 

  • স্বয়ংক্রিয় ক্যাপশন: ভিডিওতে স্বয়ংক্রিয় বক্তৃতা শনাক্তকরণ এবং সাবটাইটেল সেট করা যায়।
  • ব্যাকগ্রাউন্ড রিমুভ: স্বয়ংক্রিয়ভাবে বিনামূল্যে ভিডিও থেকে সরিয়ে দেয়।
  • ট্রেন্ডিং স্টাইল: 3D জুম, স্বয়ংক্রিয় বেগ এবং আরও অনেক কিছুর মতো সৃজনশীল এবং ক্রমাগত আপডেট হওয়া বিকল্পগুলি উপভোগ করা যায়।

CapCut টেক্সট এবং স্টিকার

  • বিভিন্ন ফন্ট এবং স্টাইল সহ ভিডিওগুলিতে টেক্সট যুক্ত করা যায়, অনন্য টেক্সট টেমপ্লেট সহ সেরা সাবটাইটেল ফন্ট রয়েছে। সাবটাইটেল ফন্ট ফরম্যাট আলাদাভাবে যুক্ত করা যেতে পারে.
  • ভিডিও ট্র্যাকগুলির টাইমলাইনে সাবটাইটেল যোগ করা যেতে পারে এবং এক ধাপে সরানো এবং সামঞ্জস্য করা যেতে পারে।

CapCut ট্রেন্ডিং ইফেক্ট এবং ফিল্টার

  • সাম্প্রতিক প্রবণতাগুলির সাথে সাপ্তাহিক আপডেট করা বিভিন্ন ফিল্টারের সাথে ভিডিও সামগ্রীর সাথে মিল করা যায়।
  • গ্লিচ, ব্লার, 3D ইত্যাদি সহ শত শত ট্রেন্ডিং ইফেক্ট সহ ভিডিও তৈরি করা যায়।
  • মুভি-স্টাইল ভিডিও ফিল্টার যোগ করা বা ভিডিও উজ্জ্বলতা, বৈসাদৃশ্য, ইত্যাদি পরিবর্তন করে রঙ সামঞ্জস্য করা যায়।

CapCut মিউজিক এবং সাউন্ড ইফেক্ট

  • শত শত মিউজিক ক্লিপ এবং সাউন্ড ইফেক্ট সহ ভিডিওতে মিউজিক যোগ করা যায়।
  •  আপনার প্রিয় TikTok সাউন্ড সিঙ্ক করে সাইন ইন করা যায়৷
  • ভিডিও থেকে অডিও, ক্লিপ এবং রেকর্ডিং বের করা যায়।

CapCut এক্সপোর্ট করা খুবই সহজ

  • কাস্টম ভিডিও এক্সপোর্ট রেজোলিউশন, HD ভিডিও এডিটর 4K 60fps এক্সপোর্ট এবং স্মার্ট HDR সমর্থন করে।
  • সুন্দর ভাবে ভিডিও তৈরি করুন এবং TikTok এবং অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে আপনার তৈরি করা ভিডিও শেয়ার করুন।

CapCut ১০ এপ্রিল ২০২০ সালে প্লে স্টোরে আপলোড করা হয়। বর্তমানে CapCut এর 7.0.0 ভার্সন চলছে। CapCut এর সর্বশেষ আপডেট আসছে ৩১ অক্টোবর ২০২২ সালে। বর্তমানে চ্যাট কার্ডের ডাউনলোড সংখ্যা হলো ১০০০,০০০,০০০+  যেটা কাইনমাস্টার সমান প্রায়, কিন্তু CapCut খুব অল্পতেই জনপ্রিয়তা পেয়েছে কারণ CapCut এর কোম্পানির সঙ্গে tiktok কোম্পানির একটি চুক্তি রয়েছে। CapCut এর প্রিমিয়াম ভার্সনে রয়েছে যেটা বাংলাদেশি টাকার ৯০ থেকে শুরু করে ৭৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

Power director মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন 

গ্রীন স্ক্রিন এবং ইফেক্ট সহ মুভি মেকার এবং ভিডিও এডিটিং অ্যাপ এটা। পাওয়ার ডিরেক্টর - সেরা পূর্ণ বৈশিষ্ট্য যুক্ত ভিডিও এডিটিং এবং ভিডিও মেকার। 

পাওয়ার ডিরেক্টর ফ্রি মোড

পোর্ট্রেট এডিটিং মোড প্রবর্তনের সাথে, আপনি এখন আপনার ডিভাইসে সেরা বিনামূল্যে ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা পেতে পারেন! ট্রানজিশন, মোশন শিরোনাম, প্রভাব, ফিল্টার এবং গতি পরিবর্তনের মতো সহজে ব্যবহারযোগ্য ভিডিও এডিটিং বৈশিষ্ট্যগুলির সাথে আপনার ফুটেজ থেকে সর্বাধিক সুবিধা পাবেন৷ গ্রীন স্কিন সহ এই বিশ্বের বাইরের অবস্থান গুলিতে ফুটেজ গুলো ব্যবহার করা যায়। এ ছাড়াও পাওয়ার ডিরেক্টরের আরো অনেক ফ্রি মোডের সুযোগ সুবিধা আপনার গ্রহণ করতে পারেন।

পাওয়ার ডিরেক্টর প্রো মোড

গ্রীন স্কিন এডিটিং এবং একটি ভিডিও স্টেবি লাইজার সহ চলচ্চিত্র তৈরি করার জন্য সেরা ভিডিও সম্পাদনা অ্যাপের মাধ্যমে আপনার ফুটেজটিকে অবিশ্বাস্য মুহুর্তগুলিতে পুনরায় তৈরি করুন। পাওয়ার ডিরেক্টরের প্রো মোড দিয়ে তোমরা খুব সহজেই তোমাদের মোবাইল দিয়ে একটি মুভির এডিটিং করতে পারবে।

আরো পড়ুন: 2022 সালের বেস্ট ডাউনলোড পাঁচটি ওয়েবসাইট 

শক্তিশালী ভিডিও সম্পাদনা সরঞ্জামগুলির একটি বড় নির্বাচন অন্বেষণ করুন যা মাসিক আপডেট করা হয় এবং আপনার জন্য স্লো মোশন ভিডিও, স্লাইডশো এবং এমনকি ভিডিও কোলাজ তৈরি করার জন্য একটি স্বজ্ঞাত অ্যাপ ইন্টারফেস।

বিল্ট-ইন স্টক লাইব্রেরি এবং ৪৩০০+ কাস্টমাইজেবল ভিডিও টেমপ্লেট ব্যবহার করুন আপনার মন্টেজ ভিডিওর জন্য ফটো, মিউজিক, সাউন্ড ইফেক্ট এবং ইন্ট্রো/আউটরো ভিডিও যোগ করতে। ইউটিউব,  আপনার সেরা কাজ শেয়ার করুন। 

পাওয়ার ডিরেক্টরের বিস্তারিত 

পাওয়ার ডিরেক্টরের বর্তমান ভার্সন চলছে 10.5.0 এটাও প্রায় কাইনমাস্টারে এক বছর পরে প্লে স্টোরে রিলিজ হয় মানে এটি ২০১৪ সালের ৪ জানুয়ারি প্রথমবার প্লে স্টোরে রিলিজ হয় এবং এটির ডাউনলোড সংখ্যা বর্তমানে ১০০০,০০০,০০০+ এটাতেও তোমরা সেই সকল ফিচার পেয়ে যাবে যেগুলো আগে দুটোতে বলেছি তো পাওয়ার ডিরেক্টর ও এক কথায় অনেক ভালো মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। 

Inshot মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন 

মিউজিক ভিডিও তৈরি করার বেস্ট অ্যাপ্লিকেশন এটি। এটা দিয়ে ভিডিও এডিট করা তার সাথে ইফেক্ট লাগানো এবং ভিডিওতে টেক্সট ইমোজি দিয়ে ভিডিও কে আরো সুন্দর করা যায়। 

ইনশট- প্রো ফিচার সহ পাওয়ার ফুল মিউজিক ভিডিও এডিটর এবং ফটো এডিটর-ভিডিও কার্ড ছাট করে একটি সফল ভিডিও তৈরি করা এবং এর তার সাথে মিউজিক, টেস্ট, স্টিকার, ব্যাকগ্রাউন্ড এগুলো খুব সহজে সেট করা যায় ভিডিওতে। instagram এর জন্য HD Reals ভিডিও তৈরি করা যায় খুব সহজে এখান থেকে। 

Inshot বিস্তারিত 

মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন Inshot বললে ভুল হবেনা। ইন শট ২০১৪ সালের ৫ মার্চ প্লে স্টোরে রিলিজ করা হয় এটাও কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, এর কিছুদিন আগে পিছেই রিলিজ হয়। এক কথায় বললে এটাও অনেক ভালো একটি অ্যাপ। 

আরো: পেয়ারা পাতার চা এর উপকারিতা

তোমরা যদি কেউ প্রথমবার ভিডিও এডিটিং এর কাজ শিখতে চাও তবে আমি যে পাঁচটি অ্যাপ্লিকেশন এর কথা বলছি তোমরা যে কোন একটি অ্যাপ ডাউনলোড করে কাজ শিখতে পারো। Inshot এর প্লে স্টোরে ডাউনলোড সংখ্যা ৫০০০,০০০,০০০+ এই অ্যাপটি বর্তমান ভার্সন চলছে 1.869.1383 

VN মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন 

বর্তমান সময়ে যেভাবে সবাই শট ভিডিও প্ল্যাটফর্মে ঝুকছে তার ওপর ভিত্তি করে VN কোম্পানির তাদের VN ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন মার্কেটে নিয়ে আসছে। এটা খুব অল্প দিনে জনপ্রিয়তা পেয়ে গেছে এবং এটি দিয়ে অনেক বড় বড় কাজ করা যায়। চলুন জানা যাক মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন VN এর বিস্তারিত।

৪ এপ্রিল ২০১৮ সালে VN  ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপলোড করা হয়। বর্তমানে এটির ভার্সন চলছে 2.0.2 খুব অল্প দিনে যেহেতু এই অ্যাপ অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে তাই পাঁচ বছরের ডাউনলোড সংখ্যা দাঁড়িয়েছে ১০০০,০০০,০০০+ 

আরো পড়ুন:  ভ্যাম্পায়ারদের বাস্তবে অস্তিত্ব আছে ?

আগে যেহেতু আমি আরো চারটি মোবাইল বেস্ট ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন সম্পর্কে জানিয়েছি, এটাতে তেমন কোন বিস্তারিত জানানো আমার মনে হয় ঠিক হবে না কারণ এগুলোর আর এটার  মাঝে তেমন কোন পার্থক্য নেই। আজকে যে পাঁচটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি জানালাম এগুলো আসলে অনেক বেস্ট আমি নিজে এগুলো ব্যবহার করছি এবং তারপর তোমাদের রিভিউ দিচ্ছি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.