বর্তমান সময়ের মোবাইল কেনার আগে যা জানা দরকার কিংবা মোবাইল কেনার আগে করনীয় কী আপনার। মোবাইলে এমন একটি ডিভাইস যা সুখে-দুখে আমাদের পাশে থাকে, কেউবা এই মোবাইলকে ভালো কাজে ব্যবহার করে আর কেউবা এই মোবাইল কে খারাপ কাজের জন্য ব্যবহার করে থাকে। মার্কেট থেকে মোবাইল কেনার আগে যা জানা দরকার আমাদের। মোবাইলে এমন কিছু বিশেষ প্রসেসর,র্যাম,রোম, ব্যাটারি যেগুলো অবশ্যই ভালোভাবে দেখে মোবাইল কেনার জন্য মার্কেটে যাওয়া উচিত। মোবাইল কেনার আগে যা জানা দরকার সেটা হল প্রসেসর সবথেকে গুরুত্বপূর্ণ
সাধারণত আমাদের মোবাইল কেনার দরকার হলে মার্কেটে গিয়ে দেখি যে মোবাইলটা আমাদের কাছে ভালো লাগে অথবা দোকানদার যে মোবাইলটাকে ভালো বলে আর ক্যামেরা দেখতে ভালো লাগে তখন আমরা সেই মোবাইলটা বাজার থেকে কিনে নিয়ে আসি। কিন্তু এটা কখনোই করা উচিত নয় কারণ বাসায় আসার কয়েক দিন পরে মোবাইল গরম হওয়ার সমস্যা দেখা যায়। ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যাচ্ছে সেই সঙ্গে আরো নানান ধরনের সমস্যা ফেস করতে হয়। নতুন মোবাইল কেনার আগে যা জানার দরকার কিংবা মোবাইল কেনার আগে করনীয় সকল কিছু বর্ণনা আজ আমরা জানবো।
পোস্ট সূচীপত্র: মোবাইল কেনার আগে করনীয় কী ও মোবাইল কেনার আগে যা জানা দরকার আপনার
- মোবাইল কেনার নিয়ম
- মোবাইল কেনার উপায় রয়েছে
- মোবাইল কেনার টিপস
- কেমন প্রসেসর প্রয়োজন মোবাইলে
- কেমন স্টোরেজ প্রয়োজন ফোনে
- কেমন অপারেটর সিস্টেম প্রয়োজন
- কেমন ক্যামেরা প্রয়োজন মোবাইলে
- কেমন ব্যাটারী ও চার্জার প্রয়োজন মোবাইল ফোনে
- কেমন ডিসপ্লে দরকার মোবাইল ফোনে
- কেমন হবে ফোনের ডিজাইন ও ভিল কোয়ালিটি
- মোবাইল কেনার আগে যা জানা দরকার ছোটখাটো বিষয়
মোবাইল কেনার নিয়ম
সাধারণত মোবাইল কেনার আগে তোমাদের বেশ কিছু নিয়ম মেনে মোবাইল কেনা উচিত। অবশ্যই তোমার বাজেটের ওপর ভিত্তি করে মোবাইল কেনার চেষ্টা করবে না হইলে বেশ কিছু সমস্যা হতে পারে তোমাদের যেমন মোবাইল কেনার জন্য হয়তো তুমি মার্কেটে গিয়েছো কিন্তু তোমার পছন্দ হয়েছে আইফোন এখন তোমার তো আইফোন কেনার বাজেট নেই তখন তুমি সেই জায়গায় বোকা হয়ে যেতে পারো।
আরো পড়ুন: মোবাইলের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন
আর অবশ্যই তুমি তোমার সাথে এমন কাউকে নিয়ে যাবে যে মোবাইল সম্পর্কে ভালো জানে যে মোবাইলের সকল কিছু দেখে মোবাইল কিনতে পারবে। তাই অবশ্যই মোবাইল কেনার আগে নিয়ম মেনে মোবাইল কিনতে যাওয়া দরকার। তোমাদের মোবাইল কেনার আগে করনীয় কি এবার বুঝতে পারছো বা মোবাইল কেনার নিয়ম জানা খুবই দরকার।
মোবাইল কেনার উপায় রয়েছে
তোমার মোবাইল কিনার আগে যা জানার দরকার সকল কিছু জেনে মার্কেটে মোবাইল কিনতে গিয়েছো। মার্কেটে গিয়ে দেখছো সেই মডেলের মোবাইল ওখানে নেই। আশেপাশের মার্কেটগুলোতে গিয়ে দেখছো সেই মডেলের মোবাইল সেসব মার্কেটগুলোতে নেই এখন মোবাইল কেনার উপায় কি? অবশ্যই তুমি অনলাইন দেখবে সেখানে সেই মডেলের মোবাইলে রয়েছে কিনা। বর্তমান সময়ে অনেকেই অনলাইন থেকে মোবাইল কিনছে তুমি চাইলে অনলাইন এর মাধ্যমে মোবাইল কিনতে পারো।
ধরো তুমি মোবাইল কেনার আগে যা জানা দরকার সেই সকল বিষয়ের ওপর তোমার কোন ধারণা নেই। কিন্তু তোমার মোবাইল প্রয়োজন" এখন মোবাইল কেনার উপায় কি? তখন তুমি অবশ্যই চেষ্টা করবে এমন কাউকে সাথে রাখতে যে মোবাইল সম্পর্কে ভালো ধারণা রাখে তাকে সাথে নিয়ে তোমার মোবাইল কিনতে যেতে পারো।
মোবাইল কেনার টিপস
মার্কেট থেকে মোবাইল কেনার আগে যা জানা দরকার কিংবা মোবাইল কেনার টিপস কি কি প্রয়োজন হয়। নতুন মোবাইল কেনার জন্য চলো জানা যাক, মোবাইল কেনার আগে করনীয় কি। একটি ভালো মোবাইল কেনার জন্য অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে মোবাইলের পারফরম্যান্স কেমন হবে। পারফরম্যান্স বলতে বোঝায় প্রসেসর, র্যাম,রোম, অপারেটর সিস্টেম, এই চারটি মিলেই পারফরমেন্স হয়।
কেমন প্রসেসর প্রয়োজন মোবাইলে
বর্তমান সময়ে স্ন্যাপড্রাগণ প্রসেসর বেশ ভালো সার্ভিস দিচ্ছে। স্ন্যাপডাগণ প্রসেসর অনেকদিন ধরে মোবাইলকে টিকিয়ে রাখে এবং মোবাইলকে গরম হতে দেয় না আর হলেও খুব কম। আর যদি মিডিয়াট্রেক প্রসেসরের কথা বলি এটাও ভালোই করছে। সাধারণত মিডিয়াট্রেক প্রসেসর গেমিং ফোনের জন্য খুব ভালো। কিন্তু মিডিয়াট্রেক প্রসেসর ফোনকে অনেক বেশি গরম করে থাকে এর ফলে খুব তাড়াতাড়ি মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
আরো পড়ুন: অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতির দিক - ফোন দেখলে কি হয়
এখন যদি বলি সব থেকে ভালো প্রসেসর কোনটি তবে অবশ্যই বলতে হচ্ছে বায়োনিক, যেটা আইফোনে ব্যবহার হয়ে থাকে। তোমার যদি সামর্থ্য থাকে অবশ্যই আইফোনের এই প্রসেসর বায়োনিক নেওয়ার চেষ্টা করবে। ভালো মোবাইল কেনার আগে যা জানা দরকার সেটা আগেই বলেছি ভালো প্রসেসর, একটি ভালো ফোনের জন্য ভালো প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ।
কেমন স্টোরেজ প্রয়োজন ফোনে
ভালো মোবাইল কেনার আগে যা জানা দরকার তার আরেকটি হলো র্যাম কিংবা রোম। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল কিনতে হলে তুমি অবশ্যই ৪/৬৪,৬/১২৮ র্যাম, রোম ব্যবহার করতে হবে। আর যদি এরকম নিয়ে থাকো মোটেই ঠিক হবে না। এখন তুমি যদি ৩২ জিবি স্টোরেজের রোম নিয়ে থাকো তবে অপারেটর সিস্টেমে ২০ জিবি খেয়ে নিবে।
কোন রকম যদি ছয় মাস চলে তবে স্টোরেজ ফুল হয়ে যাবে কোন কিছু না থাকলেও তাই অবশ্যই চেষ্টা করবে ৬৪ জিবি রোম নেওয়ার। এবার বলি র্যামের কথা, তবে মিনিমাম র্যাম হতে হবে ৪ জিবি। এই ২০২২ এর শেষের দিকে এসে ৪ জিবি নিচে র্যাম নেওয়া উচিত হবে না।
র্যাম এর ক্ষেত্রে অ্যাডভ্যান্ট ট্রেক্স 4x আর রোম এর ক্ষেত্রে 120 UFA 2.1 নেওয়া যাবে। আর এগুলোর নিচে নিতে গেলে ফোনের স্পিড মোটেই ভালো পাবে না।
কেমন অপারেটর সিস্টেম প্রয়োজন
অপারেটর সিস্টেম বর্তমান সময়ে ভালো চলছে samsung এর OneUI 3.1 এখন যদি তোমার বাজেট ভালো থাকে তবে Oxygen OS এটা One Plus এ ব্যবহার করা হয়। এটার পারফরম্যান্স কিন্তু যথেষ্ট ভালো এরপরে রয়েছে শাওমি, রেডমি এগুলোর ওপর প্রাধান্য দিয়েই তোমরা ফোন কেনার চেষ্টা করবে।
কেমন ক্যামেরা প্রয়োজন মোবাইলে
মোবাইল কেনার আগে যা জানা দরকার সেটা হলো ক্যামেরা। একটি পারফেক্ট ফোনের জন্য ক্যামেরাও যথেষ্ট প্রয়োজন। পেছনের দিকে চার পাঁচটা এবং সামনের দিকে দুইটা ক্যামেরা ও সেন্সর দেখে বেহুশ হয়ে যাবেন না। কারণ অতিরিক্ত ক্যামেরা বা সেন্সর ভালো ফোনের জন্য মোটেও ভালো না। যদি ভালো সেন্সর একটি থাকে তবে সেটা যথেষ্ট একটি ভালো ফোনের জন্য।
তারপর দেখবেন অ্যাপাচের ভ্যালু। (f/1.4) (f/2) (f/2.8) (f/4) (f/5.6) (f/8) (f/11) (f/16) অ্যাপাচের ভ্যালু যত কম হবে তত ভালো এবং লো লাইটেও ভালো ছবি উঠবে। তারমানে অ্যাপাচের ভ্যালু যত কম থাকবে সেই সব ফোন গুলো কেনার চেষ্টা করবে। তাই মোবাইল কেনার আগে যা জানা দরকার ক্যামেরা, সেন্সর, অ্যাপাচের ভ্যালু, তারপর হচ্ছে অপটিমাইজেশন এই চারটি দেখে আপনি যে কোন ফোন কিনতে পারেন।
কেমন ব্যাটারী ও চার্জার প্রয়োজন মোবাইল ফোনে
বর্তমান সময়ের মোবাইল কেনার আগে যা জানা দরকার সেটা হলো ব্যাটারি। একটি ভালো মোবাইলের জন্য যথেষ্ট ভূমিকা রাখে ব্যাটারি, এ সময় এসে 4500mh এর নিচে ব্যাটারি নেওয়া যাবে না। 4000mh হলেও সেটা মোটে ভালো হবে না। চেষ্টা করবেন 4500mh বা তার বেশি হলে অনেক ভালো হয়।
আর চার্জারের ক্ষেত্রে হলে মিনিমাম ১৮ ওয়ার্ডের চার্জার নিলে যথেষ্ট ভালো হবে। আর যদি এর কম হয় তবে অনেক সময় লাগবে ফোনে চার্জ হতে। চেষ্টা করবেন ১৮ থেকে ২০ ওয়ার্ডের এর চার্জার নিতে।
কেমন ডিসপ্লে দরকার মোবাইল ফোনে
মোবাইল কেনার আগে যা জানা দরকার সেটা হলো ডিসপ্লে। একটি ভাল ফোনের জন্য একটি ভালো ডিসপ্লে অনেক প্রয়োজন। ফোনের জনপ্রিয় ডিসপ্লে সাধারণত দুইটা রয়েছে বর্তমানে IPS, Super Amolet এখন প্রশ্ন করতে পারো, কোনটি নিবে? আমি এক বাক্যে বলবো Super Amolet নিবে কারণ Super Amolet অনেক বেশি কালারফুল এবং ফিবিট হয়ে থাকে।
আরো পড়ুন: ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু
কিন্তু Super Amolet একটু দাম বেশি হতে পারে" তাও চেষ্টা করবে Super Amolet নেওয়ার। তারপর দেখবে ফোনের রেজুলেশন কেমন রয়েছে HD নাকি Full HD, তো এই ক্ষেত্রে আপনার Full HD নেওয়া চেষ্টা করবেন।
কেমন হবে ফোনের ডিজাইন ও ভিল কোয়ালিটি
নতুন মোবাইল কেনার আগে যা জানা দরকার সেটা হলো ডিজাইন ও ভিল কোয়ালিটি। একটি ফোনকে সুন্দর দেখানোর জন্য ডিজাইন গুরুত্বপূর্ণ। নতুন ফোনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিল কোয়ালিটি। ভিল কোয়ালিটি বলতে ফোন শক্তপোক্ত আছে কিনা ফোনের কোন টাইপের গরিলা গ্লাস দেওয়া আছে।
সেই বিষয়ে একটু ভালোভাবে দেখবেন। করনিল গরিলা গ্লাস যথেষ্ট ভালো প্রটেকশন দিয়ে থাকি মোবাইল ফোনে। চেষ্টা করবেন করনিল গরিলা গ্লাস 3-5 এরও বেশি নেওয়ার। আর অবশ্যই চেষ্টা করবেন গরিলা গ্লাসের আপডেট বা পাওয়ারফুল গরিলা গ্লাস নেওয়ার জন্য।
মোবাইল কেনার আগে যা জানা দরকার ছোটখাটো বিষয়
নতুন মোবাইল কেনার আগে যা জানা দরকার যেমন ব্লুটুথ 5.0 এটার লেটেস্ট ভার্সন রয়েছে কিনা, Type-Cport রয়েছে কিনা, সাউন্ড কোয়ালিটি কেমন এবং এই সকল ছোটখাটো বিষয় আপনারা ভালোভাবে দেখে নিবেন। আর ওপরের যেসব বিষয় নিয়ে আলোচনা করছি এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন নতুন ফোন কেনার উদ্দেশে।
আর অবশ্যই ফোন কেনার আগে ফোনের রিভিউ দেখে ফোন কিনতে যাবেন। কিংবা এমন কাউকে সাথে নিয়ে যাবেন যার ফোন সম্পর্কে ভালো ধারণা রয়েছে।
