নতুন শীতের কবিতা - শীতের পরশ কবিতা

এখনতো চলছে শীতকাল অনেকেই চাই এই শীতকাল নিয়ে সুন্দর সুন্দর নতুন শীতের কবিতা পড়তে, আপনিও তার মাঝে ব্যতিক্রম নন। হয়তো আপনিওশীতের পরশ কবিতা ও নতুন শীতের কবিতা পড়তে ইচ্ছুক। তবে চলুন জেনে আসি নতুন শীতের কবিতা ও শীতের পরশ কবিতা সম্বন্ধে।

নতুন শীতের কবিতা

পেজ সূচিপত্র: শীতের পরশ কবিতা ও নতুন শীতের কবিতা নিচে আলোচনা করা হয়েছে।

শীতের কবিতা সমগ্র

নতুন শীতের কবিতা ও শীতের পরশ কবিতা সম্বন্ধে শীতের কবিতা সমগ্র জানতে চান। তবে চলুন জেনে আসি নতুন শীতের কবিতা ও শীতের পরশ কবিতা সম্বন্ধে ১ নাম্বার শীতের কবিতা সমগ্র বিস্তারিত।

. শীতের ভেতর লেপ-কাঁথা নেই। 

       জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো…

   গোপনে পাশ ফেরার আগে, 

       বাঁ দিক বেয়ে আদর করো।

আদর করো কপাল জুড়ে, 

      শরীর আমার ভাল্লাগে না।

হাত-পা খেলা অনেক হলো, 

     এখন ওতে ‘রাত’ জাগে না।

আরো পড়ুন: শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য

শীতের কবিতা সমগ্র এবং নতুন শীতের কবিতা ও শীতের পরশ কবিতা ২ নাম্বার সম্বন্ধে জেনে আসি।

.  শীতের শরীর ছাপোষা খুব, 

       প্রেম সাজিয়ো নিম্নগামী-

শরীর দুটো মিশ খেতে চায়, 

      আমার সংগে একলা আমি।

আদর করো, আদর করো, 

     স্বল্প শীত-ই উষ্ণতাখোর।

লেপের নীচে বালিশ খেলায়, 

     নীল হয়ে যায় একটা প্রহর…

শীতের কবিতা সমগ্র ও শীতের পরশ কবিতা এবং নতুন শীতের কবিতা সম্বন্ধে ৩ নাম্বার নতুন শীতের কবিতা দেওয়া হয়েছে।

.  শীত কাটেনা, গরম শহর, 

      চায়ের আগে চুম্বন চাই ;

যাবজ্জীবন চাতক-গায়ে মিথ্যে, 

   ‌‌গোপন বাক্স সাজাই।

এখন চাদর ব্যাতিক্রমী, 

   উলট-পুরাণ হতেও পারে-

মন, মানসিক অনেক হল, 

    আদর মাখাও অন্য পারে…

শীতের পরশ কবিতা ও নতুন শীতের কবিতা এবং শীতের কবিতা সমগ্র সম্বন্ধে আরো ৪ নাম্বার কবিতা নিচে দেওয়া হয়েছে।

.  আগুন আনো, আগুন আনো, 

        শরীর জ্বালাও সবার আগে

শীতের ভেতর ঋণ থেকে যাক

      বিচ্ছিরি সব পোড়ার দাগে।

এখন লেপ-ই আকাশ আমার 

     সাজাও তারা, জোছনা বোনো-

ঘর বাড়ি নেই। যাবজ্জীবন 

    বসত দিবি অন্য কোনো?

আরো পড়ুন: শীতকাল কখন শুরু হয় - শীত আর কতদিন থাকবে

নতুন শীতের কবিতা এবং শীতের কবিতা সমগ্র ও শীতের পরশ কবিতা সম্বন্ধে আরো ৫ নাম্বার কবিতা নিচে দেওয়া হয়েছে।

.  ঘর দোর নেই, বুকটা ছাড়া। 

        শার্টের গন্ধ হারিয়ে গেলে,

  আমিও উধাও অন্য গ্রহে, 

       ইতস্ততঃ ঝিনুক পেলে।

শীতের ধোঁয়ায় ভুল করেছি, 

       ভুল করছি মৃত্যু চিনে।

তুমিও আমায় ঠিক বোঝোনি, 

      ঠিক বাঁধোনি শক্ত ঋণে…

নতুন শীতের কবিতা ও শীতের পরশ কবিতা সম্বন্ধে ৬ নাম্বার শীতের কবিতা সমগ্র নিচে দেওয়া হয়েছে

.  ফাঁক রেখোনা, ফাঁক রেখোনা, 

          চুম্বনে বিষ ঢালো।

  নীল ছুঁই আর শরীর চেনাই

         মিশলে ওটাও কালো(ই)।

নষ্ট হয়ে যাচ্ছি প্রভু, 

       শীত সরিয়ে নাও…

বুকের ভেতর, মুখের ভেতর

        ব্যথার স্মৃতি দাও।

শীতের কবিতা সমগ্র এবং শীতের পরশ কবিতা সম্বন্ধে আরো ৭ নাম্বার নতুন শীতের কবিতা নিচে দেওয়া হয়েছে।

.  লেপের ভেতর বইছে নদী, 

          পাশ ফিরেছি যেই-

    নগ্নতাতে উথাল-পাথাল 

         দ্বিতীয় সুখ’ আর নেই।

পায়ের পাতায় আলাপচারী 

       ওষ্ঠ এখন চাই…

দারুণ শীতে ভেতর,

     ভেতর ‘নষ্ট’ বনে যাই।।

নতুন শীতের কবিতা

এখন আমি আপনাদের জানাবো নতুন শীতের কবিতা ও শীত পার্বণ। তবে চলুন জেনে আসি শীতের পরশ কবিতা ও নতুন শীতের কবিতা ও শীত পার্বণ সম্বন্ধে বিস্তারিত।

      সুপ্রতীম সিংহ রায়

ঝিলমিল শেষে সব একাকার

    হিমেল হাওয়ায় বরফ জোগায়,

শীতঘুম আর কুয়াশা পরশ

    উৎসব দিন নিভৃতে ঘুমায়।

পৌষের ভোর হিম হিম ভাব

    লেপ মোড়া রাত দমকা আদর,

মাফলারে মুখ ঢাকা পড়ে যায়

    বাড়তি গায়ে পশম চাদর।

কফিমগ ধোঁয়া তোমার সকাল

    আমার বুকে মাদল বাজে,

পিকনিক ভোরে প্রথম দেখা

    সরস্বতী মুখ, চোখের খাঁজে।

সূর্য তাপের দম্ভ ছোট

    রাত্রি পাওনা বাড়তি ক্ষণ,

হলুদ শাড়ি, অঞ্জলী দেওয়া

     বুক ধুকপুক কিশোরী মন।

এবার তবে হাত-গা সেঁকি

    পাপপোড়া সব নিভু আগুনে,

উষ্ণতা ওম বুক ভরে নিই

    রং মাখব ফের ফাগুনে।

আর কটা দিন এমনই কাটুক

    হিমেল হাওয়ার বরফ চেখে,

বেশ চলে যাও, যদি ডাকে দোল

    শেষ চুমু দেব আদর মেখে।

আরো পড়ুন: শীতের পিঠা - শীতের পিঠা নিয়ে স্ট্যাটাস

শীতের পরশ কবিতা

চলুন এখন সবশেষে আমরা জেনে আসি শীতের পরশ কবিতা সম্বন্ধে। শীতবিলাস ও বান্ধবীস্কার্ফ সম্বন্ধে নতুন শীতের কবিতা ও শীতের পরশ কবিতা সম্বন্ধে বিস্তারিত দেওয়া হয়েছে।

                      টুটুল দাস

বান্ধবীদের কফির কাপে পৌষ বিকেলের ছায়া

        দাস্তানাতে নাক ঢেকেছে, কুয়াশা দিয়ে মায়া।

সন্ধ্যেগুলো বিষমখাওয়া ভীষণ এলোমেলো

       কবিকে ছোঁয়ার ভান করে সব আঁধার ছুঁয়ে গেল।

আঁধার মানে মফঃস্বলের রেডিও বাজা রাত

      মেসেজ বেয়ে চুইয়ে নামে শীতঘুম অকস্মাৎ।

শীত পেরিয়ে বান্ধবীদের অবাধ যাওয়া-আসা

    গান্ধর্ব মতে পুড়তে থাকে পলাশবনের বাসা।

আগুন দিলাম বান্ধবীদের ব্যালকোনি- কার্নিশে

      আগুন ছড়াক শহর জুড়ে পলাশ-বকুল মিশে।

ছাই ঢেলে দাও হিসেবছাড়া অঙ্কখাতার নামে

     শীতাকাশে জ্বলুক-নিভুক হাজার নীহারিকা

রাস্তাগুলো বিষণ্ণ হোক, শহর কিংবা গ্রামে

     স্কার্ফ ঝুলিয়ে কবিতাখাতায় হাঁটবে আধুনিকা।

নতুন শীতের কবিতা ও শীতের পরশ কবিতা সম্বন্ধের লেখক এর মন্তব্য

আমরা এতক্ষণ সময় ধরে জানলাম নতুন শীতের কবিতা ও শীতের পরশ কবিতা সম্বন্ধে। এই শীতের পরশ কবিতা ও নতুন শীতের কবিতা আমি সংগ্রহ করেছি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে। যদি কারো ওয়েবসাইটের সঙ্গে কিংবা এপ্লিকেশনের সঙ্গে মিলে যায়, তবে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আর এইরকম তথ্যভিত্তিক ও ইনফরমেশনাল আর্টিকেল পেতে আপনারা আমার ওয়েবসাইটকে ফলো করতে পারেন। এবং আমাকে একটু সাপোর্ট করতে পারেন এতে করে আমি সামনে আরো ভালো ভালো ইনফরমেশন এর তথ্যভিত্তিক আর্টিকেল আমি আপনাদের উপহার দেব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.