তুমি যদি আমার মত হয়ে থাকো এবং অনেক গভীর রাত ধরে মোবাইল ব্রাউজিং কর, তবে তুমি বুঝতে পারবে আমাদের মত মানুষদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ক্রোম ব্রাউজারে ডার্ক মোড। অনেক ডেভেলপার গভীরভাবে রিসার্চ করে দেখেছে আমাদের ওপর এবং তারা তাদের এপ্লিকেশনে স্থায়ীভাবে ডার্ক মোট চালু করেছে। চলো ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করার বিস্তারিত জানা যাক।
পোস্ট সূচীপত্র: ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু
ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালুর সুযোগ-সুবিধা
ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করার কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন "মোবাইলে চার্জ অনেক বেশি সাশ্রয় হয় এবং মোবাইল দেখতে অনেক চমৎকার লাগে। গভীর রাতে ডার্ক মোড চালু করা অবস্থায় মোবাইলে ব্যবহার করলে চোখের তেমন কোন সমস্যা হয় না।
আরো পড়ুন: ২০২১-২২ সালের বেস্ট ৫টি ক্যামেরা ফোন
দুঃখের বিষয় হলো যে এমন কোন ব্রাউজার নেই যেখানে স্থায়ীভাবে ডার্ক মোড সাপোর্ট করে, সেটা ম্যানুয়ালিভাবে ডার্ক মোড চালু করতে হয়। তবে এমন কিছু উপায় আছে যা তোমরা ব্যবহার করে খুবই সহজে তোমরা ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করতে পারবে।
ক্রোম ব্রাউজারে ডার্ক মোড কীভাবে চালু করবে
ক্রোম ব্রাউজারে এমন কিছু সেটিংস আছে যা ব্যবহার করে তোমরা অতি সহজে ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করে সকল সুযোগ- সুবিধা নিতে পারবে। ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করার জন্য প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারের ডান পাশে তিনটা ফুটাই চাপ দিতে হবে।
তিনটে ফোটে চাপ দেওয়ার পরে আরেকটি পেজ আসবে যেখানে সেটিংস লেখা থাকবে। এবার আমাদের সেটিংস অপশনে চাপ দিতে হবে।
সেটিংস অপশনে চাপ দেওয়ার পরে তোমাদের সামনে এই রকম একটি পেজ দেখতে পাবে এবং একটু নিচে এসে দেখতে পাবে থিম লেখা, এবার থিমের ওপরে চাপ দাও।
থিমের ওপর চাপ দেওয়ার পরে থিমের একটি পেজ দেখতে পাবেন। যেখানে তিনটি অপশন থাকবে যেমন: সিস্টেম ডেফাইলেট, লাইট এবং ডার্ক কিন্তু আগে থেকেই এই পেজে সিস্টেম ডেফাইলেট চালু করা থাকবে। আমরা যেহেতু আমাদের ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করব তাই আমরা ডার্ক মোডের ওপরে চাপ দিব ।
ডার্ক মোড এর ওপর চাপ দেওয়ার পরে তোমাদের ব্রাউজারে স্ক্রিনে কালো হয়ে যাবে মানে ডার্ক মোড পরিণত হবে। ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করা আগের থেকে এখন অনেক সহজ।
আমরা যদি এখন ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করা অবস্থায় ব্রাউজারে ইউটিউব
সার্চ করি তবে আমরা ইউটিউব কে ডার্ক মোড অবস্থায় দেখতে পারবো।
তোমরা এভাবে এক ক্লিকেই ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করে ইউটিউব, মিডিয়াম, রেডিট ইত্যাদি সকল জনপ্রিয় ওয়েবসাইট ডার্ক মোডের সকল সুযোগ-সুবিধা নিতে পারবে।
কিভাবে ক্রোম ব্রাউজারে ডার্ক মোড বন্ধ করবে
তোমরা এক ক্লিকে ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু এবং বন্ধ করতে পারবে। তোমরা যদি ক্রোম ব্রাউজারে ডার্ক মোড বন্ধ করতে চাও তবে সিস্টেম ডেফাইলেট আইকনে ক্লিক করে ক্রোম ব্রাউজারে ডার্ক মোড বন্ধ করতে পারবে। আমরা এক ক্লিকে ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করতে পারবো।
আরো পড়ুন: ২০২২ সালের বেস্ট মুভি ডাউনলোড ৫ টি ওয়েবসাইট
এবং ক্রোম ব্রাউজারে ডার্ক মোডের সকল সুযোগ সুবিধা নিতে পারব, যেমন রাতের যখন আমরা মোবাইল ব্রাউজার ব্যবহার করব তখন চোখের তেমন কোন সমস্যা হবে না এবং মোবাইলের ব্যাটারি অনেক সাশ্রয় হবে।
বিশেষজ্ঞদের মতে ডার্ক মোড
অনেকেই বিশ্বাস করেন যে ডার্ক মোড ব্যবহার করলে চোখের ক্ষতি রোধ করা যায় এবং এমনকি ব্যাটারির আয়ুও বাঁচানো যায়। কিন্তু আমরা কি সত্যিই ডার্ক মোড ফাংশন ব্যবহার করে মোবাইলের খারাপ দিক দূর করতে পারি ?
চক্ষু বিশেষজ্ঞদের মতে, কালো লেখা এবং সাদা ব্যাকগ্রাউন্ড চোখের জন্য খুবই উপকারী। কারণ, সাদা পটভূমি লেখা অক্ষরের দৈর্ঘ্য প্রদর্শন করতে সক্ষম। ফলস্বরূপ, আলো গ্রহণের জন্য চোখের ততটা প্রসারিত করার প্রয়োজন হয় না।
ডার্ক মোড ব্যবহার কিছু অসুবিধা
আমাদের চোখের দর্শন ক্ষমতা অনেকাংশেই নির্ভর করে চক্ষু পেশির উপর। প্রায়শই কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা পড়ার ক্ষেত্রে চোখের পেশির ওপর অনেক বেশি পরিমাণে চাপের সৃষ্টি হয়। এভাবে দীর্ঘদিন ডার্ক মোড ব্যবহারের ফলে চোখের পেশি শিথিল হয়ে পড়ে এবং দর্শন ক্ষমতা হ্রাস পেতে থাকে। আমাদের চোখের দেখার ক্ষমতা অনেকটাই নির্ভর করে চোখের পেশির উপর।
আরো পড়ুন: নামাজের গুরুত্ব ও ফজিলত
সাধারণত কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লিখা পড়ার ক্ষেত্রে চোখের পেশির ওপর অতিরিক্ত পরিমাণে চাপের সৃষ্টি হয়। তাই দীর্ঘ সময় ডার্ক মোড ব্যবহারের ফলে চোখের পেশী শিথিল হয় এবং দৃষ্টিশক্তি কমে যায়। চোখ ভালো রাখার একটার উপায় আছে" মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিতে হবে।






