মীর সাব্বির হলেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও উপস্থাপক। মীর সাব্বির বরিশালের বরগুনা জেলায় মীর মাহবুবুল আলম ও আখতার খানম ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বরগুনা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি থিয়েটারে যোগ দিয়েছিলেন।[২] তার স্ত্রী ফারজানা চুমকি ও দুই ছেলে মীর ফারসাদ ও মীর সানদিদ।
সম্প্রতি মীর সাব্বির মিসেস ইউনিভার্সের প্রতিযোগিতায় অতিথি হয়ে গিয়েছিল। উপস্থাপকের সঙ্গে মীর সাব্বিরের ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান মীর সাব্বির। তারপর থেকেই মীর সাব্বিরকে নিয়ে সবাই কটাক্ষ করছে ইন্টারনেটের দুনিয়ায়। মীর সাব্বির বলেন এগুলো সব কথা বোঝার ভুল ছিল। তারপর মীর সাব্বির তার পার্সোনাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়।
মীর সাব্বিরের ফেসবুক স্ট্যাটাস
"এক দেশের গালি আরেক দেশের বুলি" গত 11ই নভেম্বর মিসেস ইউনিভার্সের এর একটি প্রতিযোগিতায় আমি অতিথি হয়ে গিয়েছিলাম। সেখানে একটি কথা নিয়ে প্রসঙ্গক্রমে উপস্থাপিকা দুই একটি কথা বলেছেন।মঞ্চে আমার সঙ্গে কথা বলার পর দেখলাম ।
আরো পড়ুন: কিভাবে শাকিব বুবলির প্রেম বিয়ে ও সন্তান হয়
ওই উপস্থাপিকা তার বরাত দিয়ে দুই একটি অনলাইনে সংবাদ প্রকাশিত করেছেন। এর কারণে অনেক সাংবাদিক আমাকে ফোনও করেছেন। আসলে মূল বিষয়টা ছিল "মানে বলতে পারেন তেমন কিছুই না ।একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে।
উপস্থাপিকা মজার ছলে আমার বরিশালের আঞ্চলিক ভাষায় কথা শুনতে চেয়েছেন। যেহেতু আমি বরিশালের ছেলে । আমি যে কথাটা বলেছিলাম ,সেটা উপস্থাপিকা চমৎকার হেসে রিসিভ করেছেন এবং দর্শকরা তখন মজা পেয়েছেন । আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোন উদ্দেশ্য ছিল না।
আরো পড়ুন: পরীমনি আর রাজের সম্পর্কের ভেতর ধরল ভাঙ্গন
কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই। সেটা নিশ্চয়ই সকলেই ( যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন)। উপস্থাপিকা যে আমার ছোট বোনের মত।সে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ...আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই।
আমাকে বললেই পারত "'দাদাভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। আমি তখন হয়তো বলতাম "সরি তুমি কষ্ট পেও না। আমি তোমাকে কষ্ট দেয়ার জন্য কথাটা বলিনি । কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বিষয়টা শেষ হয়ে যেত।
আরো পড়ুন: পূজার সঙ্গে সম্পর্কে নিয়ে অবশেষে মুখ খুললেন শাকিব খান
আমি আমার ছোট বোনের "আমার ব্যাপারে ভুল বোঝার কারণে দুঃখ প্রকাশ করতেই পারি । অতএব মন খারাপ না করে আমি আশা করছি, সকলের মতো আমার এই ছোট বোনটিরও আমার সম্পর্কে ধারণা এবং আমার বরিশালের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে( শব্দের মানে না বোঝার কারণে) যত
অভিমান আছে সেটা ভুলে গিয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে। আবারও ধন্যবাদ আমার সকল ভক্ত দর্শকদের। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।যেভাবে আমার পাশে সবাই আছেন .আমাকে ভালোবাসেন.. আমার শিল্প কর্মের প্রতি অগাধ বিশ্বাস যাদের আছে তারা আমার মাথার তাজ হয়ে থাকবেন আমরণ।
