সাকিব বুবলির গোপন বিয়ে এবং সন্তান নিয়ে কম জল ঘোলা হয়নি যদিও এখন তাদের সম্পর্ক সবার কাছে উন্মুক্ত তবুও সমালোচনা যেন থামছেই না। বিষয়টি নিয়ে অনেকেই মুখ খুলেছে তবে সে সব সমালোচনার বিষয় জবাব দিতে দেখা যায়নি বুবলিকে বেশ চুপচাপ ছিলেন তিনি। কিন্তু হঠাৎ আজ ফেসবুক পেজে ব্যতিক্রম একটি পোষ্ট দেখা গেল" কাউকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন এই বুবলি।
বুবলির ফেসবুকে স্ট্যাটাস
বুবলি তার পোস্টে এ লেখেন,আপা আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার,অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুনে গুনান্বীত..আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাসট্রিতে এবং আপনার দ্বায়বদ্ধতা অনেক।
আপনাকে আমি সম্মান করি কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মত কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গীমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতিত্বমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।
আপনার এরকম আক্রমনাত্মক মনোভাব পোষন করা কমেন্ট টা দেখে অবাক হয়েছি যে আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। এটা খুবই দু:খজনক !!! তাাঁরপর তিনি ইংরেজিতে বলেন, That’s how we are learning from the seniors !!! যার মানে, আমরা সিনিয়রদের কাছ থেকে এভাবেই শিখছি !!!
কার উদ্দেশে এমন মন্তব্য করলেন
এখন প্রশ্ন হল এই মন্তব্য কাকে উদ্দেশ্য করেছেন। ধারণা করা হচ্ছে সাংবাদিক অভিনেত্রী ও নাট্যকার ফাল্গুনী হামিদ কে লক্ষ্য করে এমন স্ট্যাটাস দিয়েছেন বুবলি। কারণ কিছুদিন আগে এক রেডিও অনুষ্ঠানে গিয়ে শাকিব বুবলি কথা বলেন নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ।
সেখানে বুবলি কে উদ্দেশ্য করে তিনি বলেন তুমি মাত্র এসেছো। এসেই শাকিবের প্রেমে পড়তে হবে" তবে শুধু যে বুবলিকে নিয়ে তিনি কথা বলছেন তা কিন্তু নয়, বরং শাকিবের উদ্দেশ্যেও মন্তব্য করেন ফাল্গুনী হামিদ বলেন, একজন সুপারস্টার এর গায়ে মেয়েরা পড়তেই পারে" কিন্তু সাকিব কীভাবে গ্রহণ করে।
